- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ০৭:৫৬ পিএম
ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুর থানার ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্য।
সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) মোস্তফা কামালের কাছে এ আবেদন করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
পদত্যাগকারী ওই ইউপি সদস্যরা হলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং
ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা, ২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম, ৩নং
ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪নং ওয়ার্ড সদস্য মো: সাদিকুর রহমান সাদেক, ৬ নং ওয়ার্ড সদস্য মো: মজিবর ফকির, সংরক্ষিত ১,২, ও ৩ নং ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য হেনা আক্তার।
আবেদনে তারা উল্লেখ করেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী ০৮ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে আমার আপনাকে অবগতি করেতেছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোন প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকিব না।
ওসির কাছে জমা দেয়া আবেদনপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম বলেন, এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিলো। আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করছি।
১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এই দলের রাজনীতির সাথে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি যে এই দলের সাথে আর সম্পৃক্ত থাকবো না।
তবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বলেন, তার আমার থানায় এসেছিলেন। এসময় তাদের কাছে এলাকার খোঁজ খবর নিলে তারা জানায় পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোন আবেদন পাইনি এবং তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে সে বিষয়টি আমার জানানেই । #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!