- প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৪:২১ পিএম
অংশীজনদের নিয়ে প্রকল্প অবহিতকরণ সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় অংশীজনদের নিয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের বাস্তবায়নে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
বেসরকারী সংস্থা এইডে'র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র বাড়ৈ, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির।
বক্তব্য রাখেন সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, নলচিড়া ইউপি'র সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা।
নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রামার মো. আবু নাসেরের সঞ্চালনায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তার আলোচনা করেন প্রকল্প কো-অর্ডিনেটর লাকী আক্তার, নাগরিক উদ্যোগের আঞ্চলিক সমন্বয়কারী সুপ্রিয় দত্ত। সভায় বিভিন্ন ইউনিয়নের ৬০ জন অংশীজন অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!