- প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ০৮:২৯ পিএম
নলছিটিতে শহর শ্রমিকদলের কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে শহর শ্রমিকদলের নবগঠিত কমিটি গঠনে অনিয়ম ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা শহরে বাস স্টেশনে এ কর্মসূচির আয়োজন করে দলটির বঞ্চিত নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ১২ জুলাই ঘোষিত শ্রমিকদলের নবগঠিত কমিটিতে আগের নির্যাতিত, মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা বলেন, ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকার পতনের পর যারা ৫ আগস্ট থেকে মাঠে সক্রিয় নেতাকর্মীরা নতুন করে দলে অবস্থান নিয়েছে এই কমিটিতে তারা স্থান পেয়েছে। বরং যাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, তাদেরকেই পদায়ন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস মাঝি, পৌর শ্রমিকদল নেতা জামাল,এছাড়াও উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আজিজ, ১ নম্বর যুগ্ম সম্পাদক জামাল হোসেন, হালিম,বাদল ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।বক্তারা বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করেছে, যা শ্রমিকদলের আদর্শ পরিপন্থী এবং ফ্যাসিবাদী আচরণেরই প্রতিফলন।
বক্তারা অবিলম্বে নবগঠিত কমিটি বাতিল করে ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!