- প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৫ পিএম
নলছিটিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বিএনপির চেয়ারপার্সন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে থেকে যুবদলের একটি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার গভীর শ্রদ্ধা জানিয়ে ইলেন ভুট্টো বলেন, “দেশনেত্রী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। আজ তিনি অসুস্থ, এই অবস্থায় তাকে নিয়ে কথা বলতে গিয়েও চোখের পানি ধরে রাখতে পারছি না। তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চাই।
এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম. আবদুস সবুর কামরুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম-আহবায়ক জিয়াউল কবির মিঠু, নলছিটি পৌর যুবদল আহবায়ক মোঃ রুস্তুম শরীফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম রনি প্রমুখ।
উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা এবং চাঙ্গা মনোভাব লক্ষ্য করা গেছে। মিছিলে তার উপস্থিতিতে তৃণমূলের কর্মীরাও আনন্দ প্রকাশ করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজওয়ানুল হক, যুবদল নেতা রাজিব মোল্লা, ছাত্রদল নেতা শাহাদাত ও রিমন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ভূমিকা তুলে ধরে তার দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে নলছিটি উপজেলা ও পৌর যুবদল। এতে উপজেলার ১০টি ইউনিয়নের সর্বস্তরের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!