- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১০ পিএম
নলছিটিতে ইলেন ভুট্টোর পক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গণসংযোগ
নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি–২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নলছিটি ফেরিঘাট এলাকা থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি রুস্তম শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আদিব হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় তারা জনগনের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!