- প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ০৮:৪১ পিএম
নলছিটি হরিসভা মন্দিরে মারধরের ঘটনায় প্রতিবাদ সভা
নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি শহরের হরিসভা মন্দিরে দুর্গা পূজা বিসর্জনের রাতে হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পলাশ সজ্জন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল বণিক, শ্রী গুরুসংঘের উপজেলা শাখার সভাপতি তপন সেন, হরিসভা মন্দির কমিটির সাবেক সভাপতি সুশান্ত কুমার দাস পরেশ, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজীব কুমার মালো ও নির্যাতনের শিকার হরিসভা মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক তুফান দে।
সভায় বক্তারা জানান, লোকনাথ সেবাসংঘ মন্দিরের নামে একটন টিআর বরাদ্দ দেন স্থানীয় এমপি। বরাদ্দকৃত চাল বিক্রি করে ৪০ হাজার টাকা তোলেন সেবাসংঘের সভাপতি উজ্জল দাস। তিনি কমিটির সাধারণ সম্পাদক তুফান দে এবং কোষাধ্যক্ষ দুর্জয় সেনকে কিছু না জানিয়ে একাই টাকা তুলে মন্দিরে সামান্য কিছু কাজ করান। এ বিষয়টি জানাজানি হলে কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যরা সভাপতি উজ্জল দাসের কাছে নিষয়টি জানতে চান। এনিয়ে তাদের মধ্যে মনমালিন্য চলছিল।
দুর্গা পূজার বিজয়া দশমির রাতে উজ্জল দাস তার বড়ভাই ও ভাগিনাসহ পরিবারের লোকজন নিয়ে তুফান দে'র ওপর একাধিকবার হামলা চালিয়ে মারধর করে। পুরো ঘটনা মন্দিরের সিসিটিভির ফুটেজে ধারণ রয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করে মন্দির কমিটি। ঘটনার ৯ দিন পরেও কোন সুরহা না হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানান হিন্দু ধর্মের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় এ ঘটনায় প্রতিবাদ সভা করেন তারা। ঘটনার সঙ্গে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
এদিকে এ ঘটনার সমাধানের উদ্যোক্তা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনের বিরুদ্ধে মিথ্যা একটি অভিযোগ দায়ের করা হয় যুবদলের কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কাছে। মিথ্যা এ অভিযোগ প্রত্যাহার ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জানান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ.
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!