- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ০৪:৩৬ পিএম
নিয়োগবিধি সংশোধনের দাবিতে গোপালগঞ্জে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিয়োগবিধি সংশোধনের দাবিতে গোপালগঞ্জে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। একইসঙ্গে একডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন তারা।
আজ বুধবার (নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পসে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে তারা সেখানে বিক্ষোভ করে নিয়োগবিধি সংশোধনের দাবি জানান।
ষষ্ঠ পর্বের শিক্ষার্থী জুবায়ের আহাম্মেদ বলেন, এর আগেও তারা ঢাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন মহাপরিচালক আশ্বাস দিলেও এখনো দাবি পূরণ হয়নি। ২০২৩ সালের নিয়োগবিধিমালায় সাব-টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত না করা অন্যায়। অতিসত্বর দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এছাড়া তাদের দাবী না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে বলে জানান তিনি।
ষষ্ঠ পর্বের শিক্ষার্থী তিসা হালদার বলেন, টেকনিক্যাল যেগুলো পদ আছে সেগুলোতে আমাদের নিয়োগ দিতে হবে। অতিদ্রুত আমাদের দাবী দাওয়া মেনে নিতে হবে। দ্রুত নিয়োগবিধি সংশোধন করতে হবে।
চতুর্থ পর্বের শিক্ষার্থী মতিউর রহমান মাসুম বলেন, এখানে পড়ার পরেও আমাদের বেকার বানানো হচ্ছে। বিভিন্ন সময় আন্দোলন করলেও আমাদের দাবী মানা হবে বলে আশ্বাস দেয়া হয়। কিন্তু এই আশ্বাস পযর্ন্তই শেষ। এরপর আর কোন পদক্ষেপ নেয়া হয়। আমাদের দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!