- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ০৬:৩৯ পিএম
নিয়োগবিধি সংশোধন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে গোপালগঞ্জে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২৩ এর সকল সাব-টেকনিক্যাল পদ সমূহে ডিপ্লোমা ইন লাইভস্টক অন্তর্ভুক্ত করে নিয়োগবিধিমালা সংশোধন ও দ্রুত নিয়োগের দাবীতে ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে গোতপালগঞ্জের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। এসময় একডেমিক ভবনের জানালার কাঁচ ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পসে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর এক পয্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে একডেমিক ভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করে। পরে তারা সেখানে বিক্ষোভ করে নিয়োগবিধি সংশোধন ও দ্রুত নিয়োগের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী মো: জোবায়ের আহম্মেদ, ইশতিক আহমেদ হিমেল, হাবিবা বিনতে হারুন ও মো: মহাতাব আলী বক্তব্য রাখেন।
শিক্ষার্থী মো: জোবায়ের আহম্মেদ বলেন, এর আগেও আমরা ঢাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করি। তখন মহাপরিচালক আশ্বাস দিলেও এখনো দাবি পূরণ হয়নি। ২০২৩ সালের নিয়োগবিধিমালায় সাব-টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত না করা অন্যায়। অথচ নিয়োগবিধিমালা বাতিল না করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থী হাবিবা বিনতে হারুন বলেন, নিয়োগবিধিমালা বাতিল না করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা না হলে আমাদের আন্দোলন চলবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!