- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ ১০:৩১ এএম
নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত-১০
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবহনের অন্তত ১০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে এগারটার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস নামের দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে চুরমার হয়ে যায়। তবে
দুর্ঘটনার সময় বসতঘর দুটির সদস্যরা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বসতঘরের কেউ হতাহত না হলেও দুই পরিবহনের চারজনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ফায়াস সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অন্যান্য আহতদের হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. তহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বসতঘরের ওপর থেকে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এছাড়াও অপর বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
: ইলম শুধু জানার বিষয় নয়, তা জীবন গঠনের আলো। আর সেই জ্ঞান যখন আল্লাহভীতি, আমল, ইখলাস ও মানবকল্যাণের সঙ্গে...
-
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে সারাদেশে মিড ডে মিল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন জিয়াউর...
-
আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ, ইনডোর-আউটডোর...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হীরা মাঝির ঘনিষ্ট সহযোগী শীর্ষ আরেক মাদক কারবারি বিপ্লব সরদারকে (৩৮) গ্রেপ্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!