শিরোনামঃ

গৌরনদীর শীর্ষ মাদক কারবারি বিপ্লব গ্রেপ্তার, এলাকায় স্বস্তি


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হীরা মাঝির ঘনিষ্ট সহযোগী শীর্ষ আরেক মাদক কারবারি বিপ্লব সরদারকে (৩৮) গ্রেপ্তার করেছে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেপ্তার বিপ্লব বরিশালের গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ড চরগাধাতলী এলাকার মৃত সেকেন্দার আলী সরদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো. তানভীর হোসেন খান জানিয়েছেন, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মাদক কারবারি বিপ্লবের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই মাদক কারবারি বাসা থেকে ১৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, এঘটনায় ওইদিন দুপুরে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, পৌরসভার প্রাণকেন্দ্র চরগাধাতলী সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে আসলেও ধরাছোয়ার বাইরে ছিলো বিপ্লব। অবশেষে স্বপ্ল সংখ্যক মাদকসহ গ্রেপ্তার হলেও এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?