- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ০৫:৪৩ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে বিএনপি’র ক্লাবে ঢুকে পড়লো বাস
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন বিএনপি’র ক্লাবে ঢুকে পড়েছে। দূর্ঘটনায় বাসের দুইযাত্রী আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।
তবে ক্লাবের আংশিক ক্ষতি হলেও ক্লাব বন্ধ থাকায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার বিকেল তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দূর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী অন্তরা ক্লাসিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সাকুরা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের অস্থায়ী দোকানপাট ভেঙ্গে ক্লাবে ঢুকে পরে। এতে ক্লাবের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!