- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ০৫:৫৩ পিএম
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড দিন দিন নষ্ট হচ্ছে -স্বতন্ত্র প্রার্থী সোবহান
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড দিন দিন নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
স্বতন্ত্র প্রার্থী সোবহান অভিযোগ করে বলেন-গৌরনদী-আগৈলঝাড়ার জনগন সুখে শান্তিতে থাকতে চায়, তারা চাঁদা দিতে চায়না, তারা সন্ত্রাসীতে অতিষ্ট হয়ে গেছে, মাদকে ভরে গেছে। হিন্দুরা অতীতের মত অত্যাচারিত হয়ে আর রামশীল যেতে চায় না। এই জন্য শান্তিপ্রিয় মানুষদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য প্রার্থী হয়েছি। ফুটবল মার্কার আমি প্রার্থী হয়েছি গৌরনদী-আগৈলঝাড়ার হিন্দুদের রক্ষা করার জন্য। আমি প্রতিজ্ঞা করছি, আমি এমপি নির্বাচিত হলে এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কোন কর্মীরা সুখে-শান্তিতে বসবাস করবে। কারো বিরুদ্ধে মিথ্যে মামলা করতে দেওয়া হবেনা।
অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন-এখানে দিন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে। আমার নেতাকর্মীদের হাত-পা কেটে ফেলার হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বিএনপি’র নেতাকর্মীরা এই হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে স্বতন্ত্র প্রার্থীর এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বিএনপি’র একাধিক নেতাকর্মীরা।
গৌরনদী উপজেলা নির্বাচনী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইব্রাহীম জানিয়েছেন-নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে আমরা বদ্ধ পরিকর। প্রার্থীরা কেউ যাতে পেশি শক্তির ব্যবহার করতে না পারে সেজন্য মাঠে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!