- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ০৮:০৬ পিএম
নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি:কুড়িগ্রামে রিজভী
রিয়াজুল হক সাগর, রংপুর।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোন সংকট তৈরী না হলে বা বিপর্যস্তকর কোন পরিস্থিতি তৈরী না হলে রমজানের আগেই ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের কথা বলেছেন বিএনপি সে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।
এসময় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন তারেক রহমান গন মানুষের নেতা তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তার নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।
এসময় দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে।
শুক্রবার দুপুরে তার গ্রামের কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোওয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখান ও দরিদ্র মানুষের মাংস বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!