- প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৬ এএম
নির্বাচনী প্রচারণায় পিভিসি ব্যানার, গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নির্বাচনী প্রচারণায় পরিবেশের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করায় গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকালে কাশিয়ানী উপজেলার রামদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
তিনি জানান, কাশিয়ানী উপজেলার রামদিয়া এলাকায় হরিণ প্রতীকের নির্বাচনী প্রচারণায় পিভিসি ব্যানার ব্যবহার করেন গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু। এতে
পরিবেশের জন্য ক্ষতিকর হওয়া ওই প্রার্থীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপ নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করেছে। #
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!