- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ০৫:৫১ পিএম
নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করবো -জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করা হলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করবো। অবিভক্ত বাংলার সমবায় ও ঋণদান মন্ত্রী, অবিভক্ত বাংলার আইন ও বিচার মন্ত্রী, পাক-ভারত কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রম মন্ত্রী, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জন্ম ভিটা বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দিতে তার ১২৩তম জন্মজয়ন্তী উৎসবে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বপন বলেন-ধর্মীয় বর্ণ প্রথার বিরুদ্ধে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। দেশ বিদেশে গিয়ে গর্বের সাথে বলি যোগেন্দ্রনাথ মন্ডলের আমি উত্তরসূরী। এরকম একজন মহান মানুষ আমাদের এলাকার সন্তান হওয়ার কারণে আমরা অত্যন্ত গর্বিত। তবে নতুন প্রজন্ম মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল সম্পর্কে জানেন না। আমরা নতুন প্রজন্মের কাছে যোগেন্দ্রনাথ মন্ডলের পরিচিতি তুলতে ধরতে চাই। এজন্য তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তিনি আরও বলেন- বিগত সরকারের আমলে যোগেন্দ্রনাথ মন্ডলের স্মৃতি রক্ষায় কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। আমি নির্বাচিত হতে পারলে যোগেন্ত্রনাথ মন্ডলের স্মৃতি রক্ষায় উদ্যোগ গ্রহন করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের আয়োজনে স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার প্রমূখ। সভার শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!