- প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৫ পিএম
নিন্মমানের সামগ্রী দিয়ে মুক্তিযোদ্ধা ঘর নির্মাণ করতে না পারায় কাজ বন্ধ রাখার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
নিন্মামানের নির্মাণ সামগ্রী দিয়ে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ করতে না পেরে তিনমাস ধরে নির্মাণ কাজ বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও রহস্যজনক কারনে কোন সমাধান মিলছে মুক্তিযোদ্ধা পরিবারের। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের।
ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কালু খানের ছেলে আল আমিন খান অভিযোগ করে বলেন-আমার বাবার নামে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে ঘর বরাদ্দ দেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বরে ঘরটি নির্মাণ কাজ শুরু করেন নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ঠিকাদার জামাল ফকির। শুরুতেই তিনি নিন্মমানের ইট, খোয়া, বালু দিয়ে নির্মান কাজ শুরু করেন। নিন্মমানের সামগ্রী দিয়ে নির্মান কাজ করতে না পারায় এই তিনমাস যাবত কাজ বন্ধ করে রাখা হয়েছে। দ্রুত কাজের পরবর্তীতে কাজ বন্ধ রাখায় আমরা ছয় ভাই পরিবার পরিজন নিয়ে চরম বিপাকের মধ্যে রয়েছি। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোন সুফল পাচ্ছিনা।
অভিযোগ করে তিনি আরও বলেন-ঠিকাদারকে কাজ শুরু করার জন্য একাধিকবার বলা সত্বেও তিনি কাজ শুরু করছেন না। ভাল ইট ব্যবহার করতে এক হাজার ইটের বিপরীতে আমাদের কাছে দুই হাজার করে দাবী করছেন। এমনকি কাজের সাইড থেকে নিন্মমানের সামগ্রী সরিয়ে নিতে আমাদের কাছে ভাড়া দাবী করে আসছেন। আমার বাবার নামে বরাদ্দকৃত ঘরটি সিডিউল অনুযায়ী নির্মানের জন্য দাবী জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার ঠিকাদার জামাল ফকির বলেন-তারা যে অভিযোগ করেছে তা সঠিক নয়। মূলত ফান্ড না থাকায় কাজ বন্ধ আছে। শুধু আমারটা নয় এভাবে অন্য ঠিকাদারদের কাজও বন্ধ আছে। এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের কাছে জানতে চাইলে বিষয়টি আমরা দেখছি বলেই ফোন কেটে দেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!