- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ০৫:৩৭ পিএম
"নিম্নচাপে ভাসছে বরিশাল: অমানতগঞ্জ-পলাশপুর ডুবে, ড্রেনেজ ব্যবস্থায় চরম ভরাডুবি!
সাকিব উল হক,
রিপোর্ট ৭১,বরিশাল।
উপকূলীয় নিম্নচাপ ও মৌসুমি ভারী বর্ষণের প্রভাবে বরিশালের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরীর নিচু অঞ্চলসহ প্রধান প্রধান সড়ক ও আবাসিক এলাকাগুলোতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ, পাশাপাশি আবারও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বরিশাল সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থা।
জলাবদ্ধতার কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অমানতগঞ্জ, ভাটিখানা, বেলতলা, চর আবদানী, পলাশপুর, বিএম কলেজ ও কলেজ এভিনিউ এলাকা। এসব অঞ্চলের বাসিন্দারা জানান, অনেক জায়গায় ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে, রাস্তাঘাট ডুবে থাকায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক চলাচল।
বিশেষ করে অলিগলিতে ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা এতটাই প্রকট যে—বৃষ্টির পানি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে। কোথাও আবার ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে আছে, ফলে পানি নামতে পারছে না। এতে অল্প সময়ের বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা।
সিটি করপোরেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনে কাজ চলছে। তবে নাগরিকরা বলছেন, নিয়মিত পরিচর্যার অভাবেই এই সমস্যা প্রতিবছর প্রকট হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশালে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে। এতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!