- প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯ পিএম
নিখোঁজের একদিন পর ঘাঘর নদী থেকে বাক প্রতিবন্ধি শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে মাহিম কাজী (৭) নামে এক বাক প্রতিবন্ধি শিশুর মরদেহ উদ্ধার করেছে কোটালীপাড়া ফায়ার সার্ভিস।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে ঘাঘর নদীতে পরে নিখোঁজ হয়।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশু মাহিম কাজী কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের মিরাজ কাজীর ছেলে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার সিরাজুল ইসলাম জানান, গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বাড়ীর পাশের ঘাঘর নদীর পাড়ের একটি বালু মহলে খেলা করছিল বাক প্রতিবন্ধি শিশু মাহিম কাজী। এসময় ওই শিশু একটি বালুর ট্রলারে উঠলে যে কোন সময় ঘাঘর নদীতে পড়ে যায়। পরে মাহিমকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এরপর খোঁজ না পেয়ে বিষয়টি কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে আজ সোমবার দুপুরে মাদারীপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে ঘাঘর নদীতে তল্লাশী শুরু করে। পরে বিকালে ঘাঘর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!