- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ০৩:১৫ পিএম
নেতাকর্মীদের আশ্বস্ত করলেন হাসান মামুন: আশংকামুক্ত ও ধৈর্যধারণের আহ্বান।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য এ আসন স্থগিত রেখেছেন তারা। এ নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তার ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ধৈর্যধারণ ও আশাবাদী থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম— প্রিয় গলাচিপা-দশমিনা বাসী, আপনারা ধৈর্যধারণ ও আশংকামুক্ত থাকুন। যেকোন পরিস্থিতিতে পটুয়াখালী-৩ এ বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। অন্যন্য দলের সাথে জোট হলে বাকী আসন ছেড়ে দিতে পারে বিএনপি তাই আপাতত প্রার্থী ঘোষণা করা হয়নি।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে 'আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ' অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!