- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০০ পিএম
নবম পে-স্কেলের বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নবম পে-স্কেলের বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা। বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিয়দ, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন।
আজ সোমবার (০২ ফেব্রুয়ারী) সকালে জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসকের কায্যালয়ে সামনে এসে জড়ো হন। পরে কর্মবিরতি শুরু করে জেলা শহরের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবী আদায় কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক এস এম মনিরুল আলম, রুমান সিকদার, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীনবন্ধু হালদার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!