- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২২ জুন ২০২৬ ০৮:১৯ পিএম
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় জোরদারের আহ্বান
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের জন্য সেবা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশালে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বরিশাল ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের সহযোগিতায় এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদের সঞ্চালনায় শুরুতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার নিশাত তাসনিম লিজা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বিষয়ক জরিপের ফলাফল, সরকারি সেবাসমূহের পরিচিতি এবং সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীরা এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবার থেকেই কন্যাশিশুর প্রতি যত্নশীল হতে হবে। তিনি আরও বলেন, ভুক্তভোগীরা যাতে দ্রুত ও সহজে সেবা পায়, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, সহিংসতা প্রতিরোধে আইন ও তার প্রয়োগ থাকলেও প্রত্যাশিত হারে সহিংসতা না কমার কারণ নিয়ে গবেষণা প্রয়োজন। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় প্রান্তিক পর্যায়ে এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আকতারুজ্জাম তালুকদার বলেন, তরুণদের মধ্যে সচেতনতা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এজন্য যুবসমাজকে এ বিষয়ে সম্পৃক্ত করতে হবে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, নারী ও শিশুদের জন্য সরকার বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এসব সেবার বিষয়ে মানুষের জানাশোনা বাড়ানো গেলে ভুক্তভোগীরা আরও সহজে সহায়তা পাবে। পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ব্র্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের বিভাগীয় ব্যবস্থাপক বিভাষ চন্দ্র তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ডায়ালগে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির জেলা প্রধান, স্বপ্নসারথী দলের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!