- প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ০৩:৪৫ পিএম
নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে| জেলা লিগ্যাল এইড কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে|
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়| পরে ফিতা কেটে স্টল ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন| এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়|
পরে শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান।
জেলা ও দায়রা জজ মোঃ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: আরাফাত হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আশিকুজ্জামান, জেলা লিগাল এইড অফিসার বিচারক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল খায়ের এবং পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বক্তব্য রাখেন। এসময় বিচারকগনসহ আইনজীবী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন|
আলোচনা সভায় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!