- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০২:৪৮ পিএম
নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ দিবসটি পালন করে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। পরে দুর্নীতি প্রতিরোধে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের উপর দাঁড়িয়ে সুশাসন চত্বরের সামনে বিভিন্ন সরকারী দপ্তররের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করে।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন মো: আরিফ-উজ-জামান। এসময় জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দেশ থেকে চিরতরে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!