- Report71 News Desk
- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ০৩:১৩ পিএম
নলছিটির নাচনমহল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬ দোকান
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এ আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাচনমহল বাজারের জহুরুল মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের বাপ্পির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করলে দোকানগুলোতে বিক্রির জন্য মজুত রাখা বোতলজাত পেট্রোল-অকটেন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।
খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয় ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মফিজুর রহমান বিএইচএস নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে ছয়টি দোকান পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে দোকান ও ব্যবসায়িক মালামাল হারিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার...
-
সঞ্জিব দাস গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!