- প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৬ পিএম
মুক্তিযোদ্ধার স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে বীর নিবাসের উদ্বোধণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গেরাকুল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে নিবাসের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান প্রমূখ। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং কাজের গুনগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৯৮টি বীর নিবাস নির্মান করা হবে। প্রতিটা বীর নিবাস নির্মানের জন্য ১৮ লাখ ৩৪ হাজার দুইশ’ ৭৯ টাকা বরাদ্দ রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!