- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ০৬:৪১ পিএম
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আরও চার নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবী থেকে পদ্যত্যাগ করেছেন আওয়ামী লীগের চার নেতা।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।
পদত্যাগকারী আওয়ামী লীগের নেতারা হলেন-দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শুখহরন বিশ্বাস, একই ইউনিয়ন আওয়ামী লীগের বন ও বৃক্ষ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাবু সরকার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম শিকদার এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জেলহক শিকদার।
সংবাদ সম্মেলনে দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শুখহরন বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড, আমাদের নীতি ও আদর্শের সাথে মিল না থাকায়, আমরা আওয়ামী লীগ এর স্ব স্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি।
তারা আরো বলেন, আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগ এর সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!