- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ০৮:৩২ পিএম
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগের তিন নেতার পদত্যাগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিনজন স্থানীয় নেতার দলীয় সবপদ থেকে পদত্যাগ করেছেন।
রবিবার (১৬ নভেম্বর) গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহসভাপতি সাইফুল কাজীরে বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন, গোবিন্দপুর ইউনিয়ন
আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহসভাপতি সাইফুল কাজী, সহ-সভাপতি কাজী হুমায়ন কবির ও শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক আলমগীর শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি নিলাম। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না।
তারা আরো বলেন, দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব। আমি দৃঢ়ভাবে জানাচ্ছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার বিষয়ে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!