- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১২:১৪ পিএম
মুকসুদপুরে ঘরে বসে আ'লীগের তিন নেতার পদত্যাগ ও বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে রাতের আধারে ঘরে বসে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন স্থানীয় তিন প্রভাবশালী নেতা।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার পশারগাতি ইউনিয়নের আজগর আলী মীরের নিজ বাড়িতে বসে, বিএনপি নেতাদের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
যোগদানকারী নেতারা হলেন, উপজেলার পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ফকির, ইউনিয়ের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির ফকির ও সাধারণ সম্পাদক আজগর আলী মীর।
এ সময় উপস্থিত ছিলেন, পশারগাতি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সালমিন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাচ্ছের কাজীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
বিএনপিতে যোগদানকৃত হাফিজুর রহমান ফকির বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা যেমন সুসংগঠিতভাবে দল করেছি, সেইভাবে বর্তমানে সেলিমুজ্জাম সেলিমের নেতৃত্বে বিএনপির পক্ষে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।
এসময় মনির ফকির ও আজগর আলী মীর বলেন, আগে যে দলে ছিলাম ঐ দলের কার্যক্রম না থাকায়, দল থেকে অব্যহতি নিয়ে বিএনপিতে যোগদান করেছি।
পশারগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাচ্ছের কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা বিএনপির লোকজন উপস্থিত ছিলাম, তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!