- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ০৬:০৬ পিএম
মুকসুদপুরে দল ও পদ পদবী থেকে পদত্যাগ করেছে আরো তিন আ’লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দল ও পদ পদবী থেকে পদত্যাগ করেছে আরো তিন আওয়ামী লীগ নেতা।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো: আনোয়ার মিয়া। এসময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সেখ ও মো. হাবিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলার গোহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো: আনোয়ার মিয়া লিখিত বক্ত্যেবে বলেন, আমি গোহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে দায়িত্বে আছি। কিন্তু আমার ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নেই আর ভবিষ্যাতেও থাকবে না।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে আমি সর্বদা নিয়োজিত থাকবো। রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থের উর্ধে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।
একই সংবাদ সম্মেলনে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আরো দুই সহসভাপতি ইদ্রিস সেখ ও মো. হাবিবুর রহমান ফকির একই লিখিত বক্কব্য পাঠ করেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!