- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ১০:০০ পিএম
মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পৌর আ.লীগের দুই নেতার পদত্যাগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একসঙ্গে পদত্যাগ করেছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন-মুকসুদপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মো: ইউনুস মুন্সী এবং মুকসুদপুর পৌর
আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক মো: কামরুল ইসলাম। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মো: ইউনুস মুন্সী বলেন আজ ২৯ আগস্ট থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আমি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।
একই সংবাদ সম্মেলনে ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: কামরুল ইসলাম বলেন, আজ আওয়ামী লীগের রাগীতি থেকে অব্যহতি নিলাম। এখন থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক থাকবে না।
এর আগে মুকসুদপুর উপজেলা থেকে ১৫ এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে ২জন করে মোট ১৯ নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!