- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ ০৮:৪২ পিএম
মসজিদ থেকে মোটরসাইকেল চুরি, দুইদিনেও মামলা নেয়নি পুলিশ
নিজস্ব প্রতিবেদক: মসজিদ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার ২দিন অতিবাহিত হলেও অভিযোগের তদন্ত কিংবা মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি পটুয়াখালির মির্জাগঞ্জ উপজেলার মধ্য রামপুর এলাকার।
শুক্রবার রাতে ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে ভুক্তভোগি মোটরসাইকেল মালিক সজিব হাওলাদার বলেন, প্রতিদিনের ন্যায় গত ২৫ আগষ্ট রাতে আমার বাড়ির মসজিদের সামনের বারান্দায় ১৫৫ সিসির সুজুকি জিক্সার মডেলের (মূল্য ২ লাখ ৪৯ হাজার টাকা) মোটরসাইকেল তালাবদ্ধ করে বাসায় চলে যাই। পরদিন (২৬ আগষ্ট) ভোর সাড়ে চারটার দিকে মসজিদের মুয়াজ্জিন ফজরের আযান দিতে এসে মোটরসাইকেল না দেখে বাসায় এসে মোটরসাইকেল চুরির বিষয়টি আমাকে জানায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে মোটরসাইকেলটি খোঁজাখুজি করে না পেয়ে ওইদিন অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সজিব হাওলাদার অভিযোগ করে বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার দুইদিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত থানা পুলিশের কোন সদস্য ঘটনার তদন্ত করতে আসেননি। এবিষয়ে থানার ওসিকে মামলা রুজুর জন্য অনুরোধ করলেও তিনি তা আমলে নেয়নি। সজিব অভিযোগ করে আরও বলেন, আমার ভাইও পুলিশে চাকুরী করে। আমরা পুলিশ পরিবারের সদস্য হয়েও থানা থেকে আইনি সহায়তা পাচ্ছিনা। মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, সংশ্লিষ্ট বিট অফিসার ছুটিতে আছেন। তিনি ছুটি শেষে আসলেই তদন্ত কাজ শুরু করা হবে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের নিয়মিত মাসিক আড্ডা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনুষ্ঠিত হলো দুই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!