- প্রকাশিত: ২২ জুন ২০২৫ ১১:৩৮ পিএম
মোস্তফা ফুটবল একাডেমির উদ্যোগে বরিশালে ১২০০ শিক্ষার্থীকে উপহার সামগ্রী বিতরণ
।
জয় চন্দ্র শীল
বরিশাল
মোস্তফা ফুটবল একাডেমির ব্যতিক্রমী এক উদ্যোগে বরিশালের এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
এ.আর.এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গোলাম মোস্তফার আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১২০০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহারসামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক, মোঃ জাহিদুল ইসলাম (জহির)।
"আজকের সুযোগ, আগামী ভবিষ্যৎ গড়ার পথ" এই বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল্লাহ আল মামুন।
শিক্ষার্থীদের মুখে ছিলো আনন্দের হাসি আর অভিভাবক-শিক্ষক সবাই ছিলেন এই উদ্যোগে দারুণভাবে অনুপ্রাণিত।
উপহার বিতরণের এ মহতি উদ্যোগকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!