- প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৭ পিএম
মন্ত্রী পাওয়ার আলোচনায় : নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী-৩ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন—এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালো হয়েছে।
দলীয় ও সংসদীয় একাধিক সূত্র জানিয়েছে, নতুন সরকার গঠনের পর সম্ভাব্য মন্ত্রিসভা তালিকায় নুরুল হক নুরের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই তাঁর ভূমিকা, সাংগঠনিক তৎপরতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক সক্রিয়তা নতুন সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টিতে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নুরুল হক নুর এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর সহসভাপতি (ভিপি) ছিলেন। পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে গণঅধিকার পরিষদ গঠন ও নেতৃত্ব দেন। দলটির সাংগঠনিক বিস্তার এবং সাম্প্রতিক নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনে জয় পাওয়াকে নুরের রাজনৈতিক উত্থানের বড় সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
দলীয় একাধিক নেতা বলেন, সংসদে নুরুল হক নুরের সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন ইস্যুতে সরব অবস্থান সরকারকে সংসদে শক্তিশালী করতে সহায়ক হবে। সে কারণেই তাঁকে মন্ত্রিসভায় নেওয়ার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, দায়িত্ব পেলে তা দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, “মন্ত্রী হওয়া নয়, জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, নতুন মন্ত্রিসভা ঘোষণার সঙ্গে সঙ্গেই নুরুল হক নুরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। সংশ্লিষ্ট মহলের মতে, মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি হলে তা দেশের তরুণ রাজনীতিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!