- প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৬ পিএম
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন কেন্দ্রীয় বিএনপি নেতা সোবহান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ভোটের মাধ্যমে চমক সৃষ্টি করা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এরপূর্বে নির্বাচনের আনুষ্ঠানিকতায় গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
পাশাপাশি সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী দাবি করে বলেন-মার্কা কিংবা দল নয়; যোগ্যতাই প্রার্থীর পরিচয়। নিজ সংসদীয় এলাকার ব্যাপক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলেও এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নে অতীতের ন্যায় কাজ করবো, না হলেও করবো।
বিগত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার দাবি করে ইঞ্জিনিয়ার সোবহান বলেন-কথামালার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি অনুসারে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় তাহলে জনগনের ভোটে আমি নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।
এলাকার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। দলের দুর্দীনে বিগত ওয়ান ইলেভেন থেকে কান্ডারীবিহীন বরিশাল-১ আসনের বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে ও দলের হালধরে সু-সংগঠিত করে রেখেছি। বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করে নির্বাচনের মাত্র সাতদিন পূর্বে প্রচারনার মাঠে নেমে ব্যাপক সারা পেয়েছি। এবারও দলের কাছে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। তাই দল-মত নির্বিশেষে কর্মী সমর্থকদের ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয়ী হতে চাই।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!