- প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ০২:৫১ পিএম
মিটফোর্ডে যুবদল নেতার হাতে ব্যবসায়ী খুন: ববিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগকে যুবদল নেতার হাতে নির্মমভাবে পাথর দিয়ে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বিজয়-২৪ হল হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গিয়ে ১০ মিনিট অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, "আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে। আমরা নৃশংসতা সহ্য করার জন্য 'জুলাই গণঅভ্যুত্থান' করিনি। বিচারহীনতা অব্যাহত থাকলে এ ধরনের বর্বরতা বারবার ঘটবে।"
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “যুবদল মানুষ মারে, তারেক রহমান কি করে?”, “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না”, “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার”, “আমার ভাই মরলো কেন? তারেক রহমান জবাব দে” ইত্যাদি প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ বলেন, “গত ৯ জুলাই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, মানবতার দৃষ্টিকোণ থেকেই ঘৃণ্য ও জঘন্য। এই নির্মমতা আওয়ামী লীগের দুঃশাসনকেও হার মানায়। আমরা আবার ‘জুলাই বিপ্লব’ চাই না, কিন্তু যদি কেউ আবার সন্ত্রাসী হয়ে উঠতে চায়, তাহলে এই বাংলার মাটিতে আবারও জুলাই ফিরে আসবে।”
আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, এখন দেখছি সেই ফ্যাসিবাদ নতুন রূপে ফিরছে। আমরা আর কোনোভাবে এই দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজদের হাতে ছেড়ে দিতে পারি না। ২৪-এর আন্দোলনে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিরোধ গড়েছিল, এবারও তার ব্যতিক্রম হবে না।”
বিক্ষোভ শেষে আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রসায়ন বিভাগের রাকিব মাহমুদ, হাসিবুল হোসেন, দর্শন বিভাগের ইফতেখার সায়েম, নাসিম বিল্লাহ, আইন বিভাগের শহিদুল ইসলাম শাহেদ এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
নবীন শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নৌকা...
-
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট...
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!