- প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ০৪:০৬ পিএম
মিষ্টি বিতরনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রবিউল ইসলাম (২২) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান জানান, এলাকায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে রবিউল ইসলাম নিহত হয়েছেন। তবে ঠিক কী নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল—তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
বাবুগঞ্জ থানার ওসি পলাশ সরকার বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির রায়ের পর স্থানীয় ছাত্রদলের একাংশ মিষ্টি বিতরণ করছিল। এ ঘটনাকে কেন্দ্র করে অপর গ্রুপের সঙ্গে তাদের কথাকাটাকাটি থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন।
আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!