শিরোনামঃ

মেহেন্দিগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি- রাজিব আহসান।


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান তার বক্তব্য বলেন, মেহেন্দিগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি। প্রতিটি ঘরে ঘরে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের সালাম পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বুধবার সকালে পাতারহাট বন্দরে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে বর্ণিল সাঁজে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?