- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬ ০২:৪৬ পিএম
মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু ওবায়দুল্লাহর মৃত্যু হয়। মৃত ওবায়দুল্লাহ মোহাম্মদ শাহিন মোল্লার ছেলে। ঘটনার সময় তার মা সবজি বাগানে শাক-সবজি কাটছিলেন। এসময় শিশুটি ঘর থেকে বের হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। একই দিন বিকেলে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের ১ নং ওয়ার্ডে পানিতে পড়ে ফাহাদুল ইসলাম মাহিম (৬) নামে আরও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। মৃত মাহিম চরলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল এর একমাত্র ছেলে । দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বিভাগের আরো খবর
-
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে প্রাণ বাঁচাতে স্বামীর বাড়ি ছাড়ার সময় মাত্র এক মাস বয়সী শিশুকন্যাকেও সঙ্গে নিতে...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়িতে চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার (২৮ আগস্ট)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!