শিরোনামঃ

মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া ইউনিয়ন থেকে ৫ কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন এর নেতৃত্বে এস আই(নিঃ) মোঃ রুবেল খান ও সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতভর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ভোর রাত ৪:৪৫ মিনিটের সময় ০৫ কেজি গাঁজা, ৫০পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির বিভিন্ন অংকের নোট সম্বলিত মোট ৬,৩৩০/-(ছয় হাজার তিন শত ত্রিশ) টাকা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি বাজাজ মটর সাইকেল সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেন।  আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ীরা হলেন, উলানিয়া ইউনিয়নের কুখ্যাত শ্লোগান মাষ্টার রাজিব হাওলাদার (২৯) পিতা মৃত হারুন অর রশিদ, সাং রাজাপুর, দক্ষিণ উলানিয়া। মো: মোস্তফা বেপারী (৪৪), পিতা মৃত ফজলে করিম বেপারী, সাং রাজাপুর, দক্ষিন উলানিয়া। মো: রাসেদ সরদার (৩৮), পিতা-মৃত কাঞ্চন সরদার, সাং দাদপুর মধ্যকান্দি। মো: মফিজ ঢালী (৩৫),পিতা- মৃত কাশেম ঢালী, সাং দাদপুর মধ্যকান্দি। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত ভোররাতে দক্ষিন ‍উলানিয়া ইউনিয়নের রাজাপুর সাকিনস্থ অবৈধ মাদক ব্যবসায়ী মো: মোস্তফা বেপারীর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজা ও ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?