- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ এএম
মেহেন্দিগঞ্জে ২০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা সহ ৩ জন গ্রেফতার।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার সময় মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় সাবেক কাউন্সিলর জিএস খোকনের বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, অম্বিকাপুর এলাকার বাসিন্দা মো. রাসেল বেপারী (৪৬), মো. রাকিব হাওলাদার (৩২) ও শাখাওয়াত হাওলাদার (৩৩)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে আটককৃতদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর...
-
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!