- প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ০৭:৫৫ পিএম
মেহেন্দিগঞ্জে ১৫৭ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের সুযোগ্য পুলিশ সুপার এ, জেড, এম মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায়, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন এর আন্তরিক প্রচেষ্টা ও দক্ষ নেতৃত্বে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫/১১/২০২৬ ইং ০৪:৪৫ ঘটিকায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ০২ নং ওয়ার্ডের সোনামুখী এলাকায় একটি ৫ তলা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে মোট ১৫৭ পিস ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শুভ দেবনাথ (২৮) শ্যামল চন্দ্র দাস (২৮) মোঃ ইউনুছ সরদার (৩০) সর্ব সাং-সোনামুখী, ০২ নং ওয়ার্ড, মেহেন্দিগঞ্জ পৌরসভা, মেহেন্দিগঞ্জ, বরিশাল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও মাদক উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় গোপালগঞ্জ জেলা স্কুলের ৯...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের সুযোগ্য পুলিশ সুপার এ, জেড, এম মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায়, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সিনিয়র সহকারী পুলিশ...
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!