- প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ০৭:৫৮ পিএম
খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে গাছতলা থেকে ছেলের ঘরে ঠাই হলো গাছতলায় আশ্রয় নেয়া বৃদ্ধ শামসুল হকের
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির পাশের গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার শেষ পর্যন্ত ছেলের বাড়িতে ঠাঁই হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে ছেলেরা তাকে বাড়ির একটি ফাঁকা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
এদিকে বিভিন্ন গণমাধ্যেমে সংবাদ প্রকাশের পর গাছতলায় ঠাঁই নেওয়া ওই ৯৫ বছর বয়সী হাজি শামসুল হক মোল্লার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বৃদ্ধের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জানাগেছে, সম্প্রতি বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে ছিলেন শামসুল হক। তবে স্বামীর অসুস্থতা ও প্রতিবন্ধী ছোট বোনের দেখাশোনার কথা জানিয়ে বাবাকে আর নিজের কাছে রাখতে অপারগতা প্রকাশ করেন মায়া। গত মঙ্গলবার ৯৫ বছর বয়সী বাবাকে নিয়ে দুই ভাইয়ের বাড়িতে যান তিনি। সেখানে দুই ছেলে ও তাদের স্ত্রীরা মিলে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেন। পরে বাড়ির পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন উদ্যোগ নিয়ে শামসুল হককে ছেলের বাড়িতে থাকার ব্যবস্থা করেন। পরে ছেলেরা বাড়ির একটি ফাঁকা ঘরে পাটি বিছিয়ে তার থাকার ব্যবস্থা করেছেন। আপাতত সেখানেই থাকবেন এই বৃদ্ধ।
এদিকে, আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) “আমরা বিএনপি পরিবার”-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে হাজি শামসুল হক মোল্লার বাড়িতে যায়। এসময় প্রতিনিধিদলের সদস্যরা তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।
এ সময় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ ও শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় ব্যক্তিরা।
শামসুল হকের বড় ছেলে আজিজুল হক মোল্লা বলেছেন, ‘বোনেরা গাছতলায় রেখে গেছে। বাবার টাকা নিয়েছে বোনেরা। টাকা খাওয়া শেষ, এখন বাবাকে গাছতলায় রেখে গেছে। আমরা বাবাকে বাড়িতে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করেছি। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বাবার খোঁজ খবর নিয়েছেন এজন্য আমরা ধন্যবাদ জানাই।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বৃদ্ধ হাজি শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন। সরেজমিনে এসে আমরা জানতে পেরেছি, তার ছেলেরা তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তার দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করব।’ #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় গোপালগঞ্জ জেলা স্কুলের ৯...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের সুযোগ্য পুলিশ সুপার এ, জেড, এম মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায়, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সিনিয়র সহকারী পুলিশ...
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!