- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ০৪:৫২ পিএম
নর্থ সাইপ্রাসে প্রবাসী নারীর মৃত্যু দেশে লাশ ফেরাতে জটিলতা
নিজস্ব প্রতিবেদক॥
নর্থ সাইপ্রাসে বসবাসরত স্বামী শাহিন মিয়া (৪৫) ওপেন হার্ট সার্জারীর পর দুঃশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী ফারজানা আক্তারের (২৪) মৃত্যু হয়েছে। এঘটনায় প্রবাসী শাহিন ও মৃত ফারজানার পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গত ২ নভেম্বর রাতে নর্থ সাইপ্রাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর প্রবাসী শাহিন আরো অসুস্থ হয়ে পরেছেন। খবরপেয়ে নর্থ সাইপ্রাস বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের আহবায়ক ইফাদ হোসেন বিদ্যুৎ এবং সদস্য সচিব তানভীর ইসলাম বাপ্পার নেতৃতে নথ সাইপ্রাসে অবস্থানরত বাংলাদেশীরা শাহিন মিয়া ও তার একটি অবুঝ সন্তানের পাশে দাঁড়িয়েছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রবাসী এ সংগঠনটির নেতারা জানিয়েছেন, মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা শাহিন মিয়া দীর্ঘ ছয় বছর যাবত স্ত্রী-সন্তান সহ নর্থ সাইপ্রাসে বসবাস করে আসছেন। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে। গত ১৭ অক্টোবর নর্থ সাইপ্রাসের একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারী হয় শাহিন মিয়ার। স্বামীর ওপেন হার্ট সার্জারীর পর মানসিক ভাবে ভেঙ্গে পরেছিলেন স্ত্রী ফারজানা। গত ২ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ফারজানার মৃত্যু হয়।
তারা আরো জানিয়েছেন, নর্থ সাইপ্রাসে প্রায় দেড় লাখ বাংলাদেশী বসবাস করে আসছেন। এখানে কোন বাংলাদেশী দূতাবাস নেই। যেকারনে এখানে অবস্থানরত কেউ মারা গেলে দেশে লাশ পাঠাতে জটিলতা তৈরি হয়। এরপরও আমরা সংগঠনের পক্ষ থেকে তুরস্কের বাংলাদেশী দুতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।
নর্থ সাইপ্রাস বরিশাল বিভাগীয় প্রবাসী ক
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক॥নর্থ সাইপ্রাসে বসবাসরত স্বামী শাহিন মিয়া (৪৫) ওপেন হার্ট সার্জারীর পর দুঃশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী ফারজানা আক্তারের (২৪)...
-
আব্দুল্লাহ আল মানছুরঃআহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি, এমআইএস (MIS) অন্তর্ভুক্তি এবং দ্রুত গেজেট প্রকাশের দাবিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের...
-
বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!