- প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
নলছিটিতে নাশকতা মামলার আসামি আ’লীগ নেতার সাথে ইউএনও: এলাকায় তীব্র ক্ষোভ
কায়কোবাদ তুফান:
ঝালকাঠির নলছিটিতে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর ২০২৬) উপজেলার বেসরকারি সংস্থা ‘দুমাউস’-এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ উপলক্ষে দুমাউস কার্যালয়ে(অনুষ্ঠানের সভাপতির নিজ বাসভবনে) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চুর পরিচালনায় পরিচালিত সংস্থাটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এইচএম আখতারুজ্জামান বাচ্চু নিজেই। আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডু।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়োজক আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাচ্চু গত জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলা, বিএনপির দলীয় গাড়ি ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।
নিষিদ্ধ সংগঠনের চিহ্নিত ও নাশকতা মামলার আসামির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি প্রশাসনের শীর্ষ কর্মকর্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, প্রশাসনিক পদে থেকে একজন মামলার আসামির অনুষ্ঠানে অতিথি হওয়া প্রশাসনিক নিরপেক্ষতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুকে মুঠোফোন বক্তব্য জানতে চাইলে তাকে ফোন পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক...
-
তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অর্থ ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পোদ্যোক্তা ও...
-
দেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর পেছনে টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, প্রশাসনিক ব্যর্থতা এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি স্বপ্ন, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি অদম্য ভালোবাসা মানুষকে পৌঁছে দিতে পারে সাফল্যের নতুন শিখরে। তারই এক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!