শিরোনামঃ

গোপালগঞ্জে স্কুলে জয় বাংলা স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।


আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।


ওই নয় শিক্ষার্খীকে টিসি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোঃ জিয়াউর হক।


জানাগেছে, গত ৬ অক্টোবর দুপুরে স্কুলে টিফিনের পর ক্লাসরুমের করিডোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয় স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ভিডিওটি।


এ ঘটনার পর দিন ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে গতকাল বুধবার (৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হলে ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন বলেন, স্কুলে রাজনৈতিক স্লোগান দেওয়ার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।


প্রধান শিক্ষক মোঃ জিয়াউর হক বলেন, গত ৬ অক্টোবর তারিখে স্কুলের ভিতরে নিষিদ্ধ রাজনৈতিক স্লোগান দেয় কিছু শিক্ষার্থী। এ সময় আমি নামাজে ছিলাম পরে নামাজ থেকে আসার পরে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করে মিছিলের বিষয়ে জানতে চায়। পরে আমি অন্যান্য শিক্ষকদের কাছে শুনে বিষয়টি নিশ্চিত হই যে স্কুলে এই ধরনের মিছিল বা স্লোগান দেওয়া হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গোপালগঞ্জ জেলা স্কুলের সভাপতি ও জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান বলেন, শৃংখলা ভঙ্গের দায়ে ওই নয় শিক্ষার্থীকে টিসি দেয়া হয়েছে। হা হয়েছে তা আইনই মেনেই করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?