- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০১ এএম
মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন-এ ভোররাতে দুই দোকানে তালা ভেঙ্গে চুরি-
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ভোররাতে দুই ব্যবসায়ীর দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ মোসলেম হাওলাদার ও জুয়েল গাজীর দোকানে চুরির ঘটনা ঘটে। আরেক ব্যবসায়ী আক্তার হোসেনের দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা কাজী রশিদ দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান এবং একদলকে দোকানের আশপাশে দেখতে পান। কাজী রশিদ তাদের দেখে ফেললে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ঘটনার বিষয়ে কাজী রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চোরদের দেখতে পেলেও অন্ধকারের কারণে তাদের মুখ স্পষ্টভাবে দেখা সম্ভব হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে চোরের পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ধারণা, এলাকায় সক্রিয় কোনো মাদকাসক্ত চক্র অর্থের সংকটে এ ধরনের চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে চুরির সঙ্গে মাদকাসক্ত কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
স্থানীয়রা বলছেন, ভোররাতে দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার তদন্ত, চোর শনাক্ত এবং এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
চুরির ঘটনায় কী পরিমাণ অর্থ বা মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
এই বিভাগের আরো খবর
-
দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে নারী, শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে নিরাপত্তা, অধিকার ও প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নারীর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে একটি পুল। জীবনের ঝুঁকি নিয়ে পুলটির ওপর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ‘ক্রীড়া ও নৈপুণ্য গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে পটুয়াখালীর গলাচিপায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি:আইনি জটিলতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে প্রায় সাড়ে চার বছর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!