- প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১০:২৭ পিএম
মায়ের ইচ্ছে পূরনে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী ছেলে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : মায়ের ইচ্ছে পূরণ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন জর্ডান প্রবাসী মিলন মধু।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার নারকেল বাড়ী গ্রামের এ ঘটনা ঘটে। হেলিকপ্টারে চড়ে যাওয়া এ বিয়ে দেখতে ভীড় করেন গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় আলোড়ন ও চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
জর্ডান প্রবাসী মিলন মধু কোটালীপাড়া উপজেলার নারকেল বাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে।
জানাগছে, জর্ডান প্রবাসী মিলন মধুর মা ললিতা মধুর স্বপ্ন ছিলে তার ছেলে মিলন মধু হেলিকপ্টারে করে বিয়ে করতে যাবে। এমন ইচ্ছাও তার ছেলেকে জানায়। এরপর মিলন মধুর দীর্ঘ ১৫ বছর পর জর্ডান থেকে নিজ গ্রাম নারকেল বাড়ী গ্রামের আসলে তার বিয়ে ঠিক হয়। এরপর মায়ের স্বপ্ন পূরণে উঠেপড়ে লাগেন তিনি।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরন করে হেলিকপ্টারটি। এসময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়| পরে হেলিকপ্টারে চড়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান| বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজ ছাত্রী প্রেরণা সরকার| বিয়ে করতে যাবার সময় হেলিকপ্টারে বরযাত্রী যান আত্মীয় স্বজন। পারিবারিক ভাবে এই বিয়ে হচ্ছে।
জর্ডান প্রবাসী মিলন মধু বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডান থাকি| ৩ ভাই ও ১ বোনের মধ্যে আমি সবার ছোট| আমার মা ইচ্ছা পোশন করেছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই| তাই আমি মায়ের ইচ্ছে পূরণে আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছি| পারিবারিক ভাবে এই বিয়ে হচ্ছে বলেও জানিয়েছেন প্রবাসী মিলন মধু|
মিলন মধুর মা ললিতা মধু বলেন, আমার ইচ্ছা পূরণে আমার ছেলে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে| এতে আমার খুব আনন্দ লাগছে| আমার ছেলে মিলন আগামী রবিবার বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ী ফিরবে|
সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়| সে তার মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে এতে আমরা খুব আনন্দিত| আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে এটাই প্রথম বিয়ে| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!