শিরোনামঃ

মানবিকতার সেবায় ৮ বছরে' মানবিক বরগুনা



সোহাগ হাওলাদার, বরগুনাঃ

হারাবো না কখনো মানবতার দিক, সদা থাকব মানুষের পাশে হয়ে মানবিক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বরগুনার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 


শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরগুনা পৌরসভা মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসান। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মানবিক বরগুনার অন্যতম উপদেষ্টা ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক আলহাজ্ব ডা. মোহাম্মদ ইউনূস আলী, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, মানবিক বরগুনার সদস্য ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, মানবিক বরগুনার দীর্ঘদিনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 


অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক বরগুনা গত আট বছর ধরে বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার যে উদ্যোগ নিয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। 


মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেন মনির বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?