- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ১১:৩৫ এএম
টুঙ্গিপাড়ায় বিএনপিতে বড় ধাক্কা, একযোগে পদত্যাগ করলেন ৬ নেতা
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে একযোগে পদত্যাগ করেছেন ইউনিয়ন বিএনপির ছয় নেতা।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের নিজ নিজ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, পদত্যাগের সিদ্ধান্তের মাধ্যমে তাঁরা বিএনপির সব ধরনের সাংগঠনিক ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী ছয় নেতা তাঁদের বক্তব্যে দাবি করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও কোনো চাপ, প্ররোচনা কিংবা প্রভাব নেই। তাঁদের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংবাদটি প্রকাশের অনুরোধ জানান তাঁরা।
একই ইউনিয়ন শাখার ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এর কী প্রভাব পড়ে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
বরিশালে বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিকভাবে পুনঃএকীভূত করার লক্ষ্যে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর কাশিপুর...
-
ভোলা প্রতিনিধিদ্বীপজেলা ভোলার বাণিজ্যিক ও সামাজিক পরিমণ্ডলে নতুন প্রাণ সঞ্চারের সম্ভাবনা তৈরি করেছে আসন্ন বাণিজ্য মেলা। গত কয়েকদিন ধরে ভোলা...
-
গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!