- প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১১:২৯ এএম
মাদকের টাকা জোগাড় করতে বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড় করতে নিজের বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা করেছেন জলিল খন্দকার নামে এক ব্যক্তি|
আর এমন চাঞ্চল্যের ঘটনাটি ঘটেছে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রাম।
মাদকের টাকা জোগার করতে বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা করছেন জলিল এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|
জলিল খন্দকার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রামের বেলায়েত খন্দকারের ছেলে| স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত|
এলাকাবাসী জানায়, জলিল খন্দকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে মাদকের টাকা জোগাড় করতে ব্যর্থ হয় সে। পরে জলিল নিজের ঘরের টিনের বেড়া খুলে ভাঙারির দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন| এ সময় তার স্ত্রী বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন| তার পরিবারে স্ত্রী, মা ও দুই সন্তান রয়েছে|
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যায়, মাদকের টাকা যোগা করতে ঘরের টিটের বেড়া খুলে তার পারিয়ে পারিয়ে ভাজ করছেন। পরে তার মাথায় নিয়ে বিক্রির উদ্যোশ্যে বাজারের দিকে যান।
এ বিষয়ে এলাকার একটি মাদকবিরোধী যুব সংগঠনের সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন জানান, জলিলকে মাদকের পথ থেকে ফেরাতে তারা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো পরামর্শই শোনেননি| তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি|
তবে এ ঘটনায় জলিল খন্দকার বা তার স্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!